বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
ঔষধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ অনিয়ম ও এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে মত বিনিময় সভা মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের দিকে ঝুঁকছে চা-শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা জিরাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে বিলাস পরিবহন নতুন কাউন্টারের উদ্বোধন মাধবপুর ও চুনারুঘাটকে সমৃদ্ধ ও উন্নত হিসেবে গড়ে তোলা হবে- সৈয়দ ফয়সল ভোটারদের সচেতন ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মাধবপুরে চলছে ‘ভোটের গাড়ি’ ১ কোটি ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি বিজিবির অভিযানে সাড়ে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৭.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ

চুনারুঘাটে ৪শ পিস ইয়াবাসহ মৌলভীবাজারের এক যুবক গ্রেফতার

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৩৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাতছড়ির রামগঙ্গা থেকে ৪০০ পিস ইয়াবাসহ তানভীর (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তানভীর (২৯) মৌলভীবাজার জেলা সদরের পাহাড় বর্ষিজুড়া এলাকার তাজুল মিয়ার ছেলে। এ ঘটনায় মাদক আইনে চুনারুঘাট থানায় এসআই রাজন দেব বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মাদক ব্যবসায়ী তানভীরকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ৮টায় চুনারুঘাট থানার এসআই রাজন দেব ও এএসআই রবিউল, এএসআই হাসান, এএসআই বাতেনসহ একদল পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারকালে তানভীরকে আটক করেন । উদ্ধার ইয়াবা ১লক্ষ বিশ হাজার টাকা । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায় । চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তানভীর দীর্ঘদিন যাবৎ চুনারুঘাট,হবিগঞ্জ, মৌলভীবাজার,সিলেট, বিবাড়ীয়াসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছে । তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হাফডজন মামলা রয়েছে। আমরা তার সাথে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com