রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাট সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের ৭নং ওয়ার্ড কমিটি গঠন ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৩৯২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৭ নং ওয়ার্ড কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ( ২০ নভেম্বর ) সন্ধ্যা ৭টায় গোলগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ নং সদর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ কর্তৃক আয়োজিত কমিটি গঠন ও আলোচনা সভায় সদর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মো: সাজিদ মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: কাউছার মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি , কাউন্সিলর আব্দুল হান্নান। ৬ নং সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি আব্দুল খালেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক রফিক ভুইয়া, অর্থ সম্পাদক সালাউদ্দিন, সহ দপ্তর সম্পাদক মহব্বত আলী, প্রমুখ : অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জনপ্রিয় ফুটবলের রেফারি মো: আনোয়ার আলী। পরে সকলের মতামতের ভিত্তিতে ৭নং ওয়ার্ড কমিটিতে ফয়জুল ইসলামকে সভাপতি ও সাধারন সম্পাদক রায়হান আহমেদ শাকিল, ও মো: শিপন মিয়াকে সাংগঠনিক সম্পাদক নাম ঘোষনা করা হয়। এ সময় আওয়ামী সেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দর সাথে প্রধান অতিথি আব্দুল হান্নান।


প্রধান অতিথি কাউন্সিলর আব্দুল হান্নান কর্মীদের উদ্যেশ্যে বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অত্যন্ত সুশৃঙ্খল ও সুসংগঠিত। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অগ্রসৈনিক হয়ে সংগঠনটি চুনারুঘাটের রাজপথসহ সাধারণ মানুষের কল্যাণে নিরলস ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি জায়গায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষ ছড়িয়ে আছে। এই স্বেচ্ছাসেবক লীগ পরিচালিত হচ্ছে পরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীদের মাধ্যমে। স্বেচ্ছাসেবক লীগ হচ্ছে কর্মীদের সাহসের ঠিকানা। আপনাদের কর্মেই আপনাদেরকে একদিন সঠিক স্থানে পৌঁছে দিবে সৎভাবে সাহসের সাথে চলুন,সেচ্ছাসেবক লীগ আপনাদের পাশে আছে তবে দলের নামে অপব্যবহার করলে কাউকে ছাড় দেয়া হবেনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com