বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

চুনারুঘাটে ভূমিহীন-গৃহহীনদের জন্য গৃহ প্রদান বিষয়ক অবহিতকরন সভা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪১৬ বার পঠিত

নুর উদ্দিন সুমন : মুজিব বর্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর দেওয়ার যে ঘোষণা সরকার দিয়েছে, তা সফল করার লক্ষে চুনারুঘাটে ভূমিহীন-গৃহহীনদের জন্য গৃহ প্রদান বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) প্লাবন পাল এর পরিচালনায় প্যানেল চেয়ারম্যান আবিদা খাতুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার , পৌর মেয়র মো: নাজিম উদ্দিন সামছু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, চুনারুঘাট হাসপাতালের আরএমও ডা: ফাতেমা হক, প্রাণী সম্পদ কর্মকর্তা, ডা: মো: জেড এম ওয়াহিদুল আলম, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, আলহাজ্ব সামছুন্নাহার, উপজেলা সমবায় কর্মকর্তা এমরানুল হক, তথ্য সেবা কর্মকর্তা সোনালি রায় প্রমুখ।

অনুমোদিত ঘরের নমুনা


এ সময় উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা তাদের মতামত ও খাস জমির প্রস্তাব প্রদান করেন। তাদের মতামত ও প্রস্তাব যাচাই বাচাই করে প্রথম পর্যায়ে ৮০টি (ক) শ্রেনীর গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে। যার একক মুল্য ১,৭১,০০০/- টাকা। মুজিববর্ষে দেশের সব মানুষকে ঘর প্রদানের আশ্বাস দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী চুনারুঘাট উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে । সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) প্লাবন পাল সর্বাত্মকভাবে কাজ চলছে জানিয়ে বলেন, ” ইতোমধ্যে (ক শ্রেনীর) ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা চুনারুঘাট পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া গেছে এবং ঘর নির্মাণ করার জন্য স্থান নির্ণয়ের প্রস্তুতি চলছে। দ্রুত সময়ের মধ্যে আমরা কাজ শুরু করতে পারব বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com