শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

গাজীপুর হাই স্কুল এন্ড কলেজে পরীক্ষার ফ্রি ও বেতন আদায়ের অভিযোগ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৪৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : সরকারি নির্দেশনা না মেনে হবিগঞ্জের চুনারুঘাট গাজীপুর হাই স্কুল এন্ড কলেজে পরীক্ষার ফ্রি ও বেতন আদায় করায় অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ শফিউল ইসলাম রুবেল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাগেছে বৈশ্বিক করোনা মহামারীর কারণে সরকারি কোন ফ্রি বা বেতন না নেওয়ার নির্দেশনা থাকলেও ওই স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষার ফ্রি ও বেতন আদায় করছেন। এ বিষয়ে সচেতন ছাত্র ও অভিভাবকেরা জানতে চাইলে ওই স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ কোন প্রকার সদুত্তর দিতে রাজি হয়ননি। এনিয়ে সচেতন মহলে মিশ্র- প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে মোঃ শফিউল ইসলাম রুবেল বলেন, আমি হবিগঞ্জ জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি। যাহাতে করে ছাত্র/ ছাত্রী অনিয়মের স্বীকার না হয়। আমি ওই স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামানা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com