রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

চুনারুঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন উপজেলা চেয়ারম্যান কাদির লস্কর

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩৭৯ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাটে চা- বাগানসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান প্রদান করেছেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। আজ রবিবার (২৫ অক্টোবর ) পরিদর্শনে গিয়ে এ অনুদান প্রদান করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বী লোকদের সাথে শারদীয় দুর্গোৎসব সম্পর্কে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি পূজা মন্ডপ সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দের কাছে নিজ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। পূজা মন্ডপ পরিদর্শন কালে তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪নং পাইকপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জমান শামীম ও মিসেস শামছুজ্জমান লিমা, ৪নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: ময়না মিয়া তালুকদার, উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য তৌফিক আহমেদ, ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর মধ্য দিয়ে সামাজিক দূরত্ব মেনে উপজেলায় ৮৪টি পূঁজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। প্রতি বছর ব্যাপক পরিসরে আয়োজন থাকলেও করোনার প্রভাবে এবার আয়োজন অনেকেটাই সীমিত তবুও আনন্দের কমতি নেই হিন্দু ধর্মালম্বীদের মাঝে। সামাজিক দুরত্ব বজায় রেখে কোনরুপ বাঁধা বিপত্তি ছাড়াই শারদী দুর্গোৎসব পালন হচ্ছে । উপজেলা চেয়ারম্যান বলেন, পূঁজা মন্ডপ গুলোতে মাস্ক ব্যবহার, শোভাযাত্রা না করা, সাবান দিয়ে হাত ধোয়া ও স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com