বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

চুনারুঘাটে সাংবাদিক ও তার পিতার উপর হামলাকারী আসামী দোলন গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪১২ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরশহরের পশ্চিম পাকুড়িয়া গ্রামের বাসিন্দা জাতীয় দৈনিক খবরপত্র ও দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাংবাদিক মোজাম্মেল হক ও তার পিতা মোঃ তুরাব আলীকে পুর্ব বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত নগ্ন হামলার মামলার ঘটনায় একই এলাকার মৃত সোলেমান মিয়ার ছেলে দোলন মিয়া(২৩) কে গ্রেফতার করেছে পুলিশ । আজ শনিবার (১৭ অক্টোবর) চুনারুঘাট থানার এস আই রাজন দেবের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ এলাকা পশ্চিম পাকুড়িয়া থেকে আসামি দোলন মিয়াকে গ্রেফতার করা হয়। দোলন মিয়া দীর্ঘদিন পলাতক ছিল। উল্লেখ্য যে, জমিতে কাজ করতে গিয়ে গত ২৯ এপ্রিল বুধবার বিকাল অনুমান সাড়ে ৫ টায় আসামীদের সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা হয় মোজাম্মেলের পিতার।একপর্যায়ে আব্দুল করিমের নেতৃত্বে সুলাইমান, দুলন মিয়া, সুজন ,মিজান মিয়া, রইছুন্নেছাসহ একদল দূর্বৃত্ত হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোজাম্মেল ও তার পিতাকে কুপিয়ে আহত করে। এসময় তাদের শোর চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোজাম্মেল ও তার পিতার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com