বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

আজ বিশ্ব শিশু দিবস

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৪১১ বার পঠিত

আজ বিশ্ব শিশু দিবস। প্রতি বছরের অক্টোবর মাসের প্রথম সোমবার বাংলাদেশে দিবসটি পালন করা হয়ে থাকে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। এ বছর বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য, ‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবার ৫ অক্টোবর বিশ্ব শিশু দিবস এবং ৫-১১ অক্টোবর শিশু অধিকার সপ্তাহ-২০২০ পালন করা হবে।সেইসাথে বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ ২০২০ উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন, বলে জানানো হয়েছে। তাছাড়া, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিসহ দেশ ব্যাপি নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর সপ্তাহব্যাপি শিশুর সুরক্ষা, বিকাশ ও উন্নয়নের ক্ষেত্রে বিষয় ভিত্তিক কর্মসূচি অনলাইনে পালন করা হবে। চলমান কোভিড পরিস্থিতির কারণে স্বাস্থ্যঝুকিঁ বিবেচনায় শিশু অধিকার সপ্তাহের সকল অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হবে। উল্লেখ্য, জাতীয় কন্যা শিশু দিবস, ২০২০ জেলা ও উপজেলা পর্যায়ে যথারীতি ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে যথাযথভাবে উদযাপিত হবে, বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ, ২০২০ এর অনুষ্ঠানের সাথে সমন্বয়ক্রমে ঢাকায় জাতীয় কন্যা শিশু দিবস আগামী ০৬ অক্টোবর, ২০২০ তারিখে উদযাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com