শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত

চুনারুঘাটে পাহাড় বেষ্টিত গড়মছড়িতে মা-মেয়েকে হাত মুখ বেঁধে গণধর্ষণের অভিযোগে আটক ২

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪০০ বার পঠিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানিগাও ইউনিয়নের পুর্বাঞ্চল পাহাড় বেষ্টিত গড়মছড়ি গ্রামে মা ও মেয়েকে হাত,মুখ বেঁধে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার গভীর রাতে গরমছড়ি ফরেস্ট মাজারসংলগ্ন পাহাড় বেষ্টিত একটি বাড়িতে মা ময়েকে গণধর্ষণ করে একদল যুবক। এ ঘটনায় চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম এর নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে গণধর্ষণের অভিযুক্ত প্রধান আসামী পুর্বাঞ্চলের ত্রাস নজির বাহিনীর প্রধান নজিরের নাতি জীপধরছড়া শফিক ডাকাতের ছেলে মো: শাকিল মিয়া(২৫) ও তার বন্ধু মৃত রাজ্জাক মিয়ার ছেলে হারুন মিয়া (১৯) কে গ্রেফতার করেন। গতকাল নির্যাতি মেয়ে বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন । নির্যাতনের স্বীকার মা মেয়ে জানায়, শাকিলের নেতৃত্বে একদল যুবক ঘরে প্রবেশ করে জোড়পুর্বক হাত মুখ বেধে গণধর্ষণ করে চলে যায়। ধর্ষকরা চলে গেলে নির্যাতিতা মা মেয়ে পার্শ্ববর্তী গ্রামের তাদের এক আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেন এবং তাদেরকে ঘটনা জানান। তাদের আত্নীয়র মাধ্যমে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং থানায় মামলা হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত পূর্বাঞ্চলে ত্রাস নজির বাহিনীর প্রধান নজিরের নাতি শফিক ডাকাতের ছেলে শাকিল মিয়া জানায়, সে ও তার বন্ধু হারুন ওই গৃহবধূকে জৈনিক কাইয়ুম মিয়া ধর্ষিতা বেয়াইনকে শাসানোর জন্য ভাড়াটিয়া হিসাবে গড়মছড়ি আমেনার বাড়িতে পাঠান তারা এদের পুর্ব পরিচিত। উল্লেখিত সময়ে আটককৃতরা শাসানোর পর মা’ ও মেয়েকে ধর্ষন করে পালিয়ে যায়। এদিকে মা, মেয়ের মেডিক্যাল পরীক্ষা শেষে ভিকটিমরা পুলিশ হেফাজতে রয়েছেন। বিষয়টি জানার পর আজ দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা চুনারুঘাট থানায় আসেন এবং ভিকটিমদের সাথে কথা বলেন এবং এঘটনার সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতারে নির্দেশ দেন মামলার তদন্তকারী কর্মকর্তা চম্পক দামকে । এসময় উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেল মো: নাজিম উদ্দিন। ওসি(ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম বলেন, ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com