বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের এনজিও কর্মী ও মাধবপুরের মাদ্রাসা ছাত্রীসহ নিহত ২

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩০৭ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের মাধবপুরে পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় চুনারুঘাটের এনজিও কর্মী ও মাধবপুরের মাদ্রাসা ছাত্রীসহ দুইজন নিহতর খবর পাওয়াগেছে । শনিবার (৩ অক্টোবর) এক ঘন্টার ব্যবধানে পৃথক সময়ে দূর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান- শনিবার বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় অজ্ঞাত বাসের চাপায় মোটরসাইকেল আরোহী আব্দাল মিয়া (৫৪) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত আব্দাল মিয়া চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের গজারিয়াপাড় এলাকার রজব আলীর ছেলে। তিনি এনজিও আশায় মাধবপুর উপজেলার জগদীপুর শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে, শনিবার বেলা ১১টার দিকে মাধবপুর উপজেলার মনতলা এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় জেসমিন আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছেন। নিহত জেসমিন উপজেলার মনতলা (মেলাসানি) গ্রামের নুর হোসেনের মেয়ে ও মনতলা মহিলা কওমি মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান- শনিবার সকালে জেসমিন ও তার এক সহপাঠী রাস্তা দিয়ে হাঠছিলেন। এ সময় মনতলা থেকে মাধবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com