বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

হবিগঞ্জে ট্রাক পাজেরো মুখোমুখি সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৪ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ: জেলার মাধবপুরে ট্রাক পাজেরো মুখোমুখি সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানসহ নিহত হয়েছেন চারজন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বিকেল ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি পাজেরো (ঢাকা-মেট্রো-ঘ-১১-২০১৫) নয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে ঢুকে পড়ে পাজেরো ঘটনাস্থলেই পাজেরোতে থাকা দুজন পুরুষ মারা যান। নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান করিমপুর গ্রামের ইউছুফ আলীর ছেলে নাজমুল ইসলাম কাজল, একই গ্রামের আরিফুল ইসলাম ও ঢাকার তালতলার সুমন মিয়ার মেয়ে আঁখি (২০)। অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের নিচে ঢুকে পড়া পাজেরো কেটে হতাহতদের উদ্ধার করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com