বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

রেমা-কালেঙ্গা বন্যপ্রানী ও অভয়ারণ্য সড়কের বেহাল দশা ॥ দেখার দায়িত্ব কার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৪২৪ বার পঠিত

এস আর সুজন ॥ দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা-কালেঙ্গা বন্যপ্রানী ও অভয়ারন্য সড়কের বেহাল দশা। স্বাধীনতার পর যুগে যুগে চলছে সড়ক উন্নয়ন। সরকার রদবদল হয়েছে। বদল হয়েছে স্থানীয় সরকার ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান। কিন্তু সড়কের উন্নয়ন রাস্তায় ধান রোপনের পর্যায়। স্থানীয় সংসদ সদস্য মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী সহ সকল জনপ্রতিনিধির আশ্বাস রয়েছে। বাস্তবে কোন কিছুই হয়নি। এসব দেখার দায়িত্ব কার? চুনারুঘাট শহরের ডাক বাংলা রোড থেকে কালেঙ্গা পর্যন্ত রাস্তাটি প্রায় ১৫কি.মি.। উক্ত রাস্তার বড়জুষ বাজার থেকে কালেঙ্গা বাজার পর্যন্ত ৪কি.মি. রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে দুর্ভোগে পড়েছেন ১৫টি গ্রামের মানুষ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জানা গেছে, উপজেলার ডাক বাংলো স্ট্যান্ড থেকে কালেঙ্গা বাজার পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা। এর মাঝে বড়জুষ বাজার থেকে কালেঙ্গা পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। অনেকাংশেই সৃষ্টি হয়েছে বড় গর্ত। প্রায় চলাচলের অনুপযোগী কিছু অংশ। যে কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয় যাত্রীদের। স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে মেরামত না হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এ রাস্তাটিতে চলাচলে বিপাকে পড়েছেন কালিকাপুর উচ্চ বিদ্যালয়, মিরাশী উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট সরকারি কলেজ ও রানীগাঁও মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীসহ আশপাশের ১৫টি গ্রামের মানুষ। এ বিষয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এ ব্যাপারে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত বলেন, শীঘ্রই সরকারের উন্নয়ন প্রকল্প দ্বারা রাস্তাটি পাকাকরণের কাজ হাতে নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com