সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

হবিগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৪৪৬ বার পঠিত

হবিগঞ্জ শহরে পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহাঙ্গীর মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সুমন মিয়াকে আটক করেছে পুলিশ। পাশাপাশি হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ শহরের অন্ততপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত জাহাঙ্গীর মিয়া শহরের মোহনপুর এলাকার আব্দুল মন্নাফের ছেলে। বর্তমানে তারা শহরের অনন্তপুর এলাকায় ভাড়া বাসাতে থাকেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান- পাওনা টাকা নিয়ে জাহাঙ্গীর মিয়া ও সুমন মিয়ার মধ্যে বিরোধ ছিল। এরই জের ধরে বিভিন্ন সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীর মিয়াকে একা পেয়ে ছুরিকাঘাত করে সুমন। এ সময় সে গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। সিলেট নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
তিনি জানান- এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সুমন মিয়াকে আটক করেছে। এছাড়া তার কাছ থেকে ছুরিটি উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com