মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালামের দাফন সম্পন্ন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৩৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : চুনারুঘাট বাজারের ধান-চালের বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা পরিষদের সিএ ওয়াহিদুল ইসলাম সুমনের পিতা আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার পাইপাড়া ইউনিয়নের গনেশপুর গ্রামের ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌর মেয়র নাজিম উদ্দিন সামসু, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খাঁন, শামসুজ্জামান শামীম, রজব আলী, রমিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম আনোয়ার হোসেন, উবাহাটা ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি আব্দুর রউফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সেক্রেটারি সাইফুল ইসলাম রুবেল সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

প্রসঙ্গ, গত সোমবার সন্ধ্যায় গনেশপুর নিজ বাড়িতে আলহাজ্ব আবুল কালাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ইন্নালিল্লাহি….রাজীউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। আবুল কালাম মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, নাতী-নাতীনসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বাজন রেখে গেছেন। এর মধ্যে বড় ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম ও ছোট ছেলে উপজেলা পরিষদের সিএ ওয়াহিদুল ইসলাম সুমন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন- বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com