মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

চুনারুঘাটে ২৫ কেজি গাঁজাসহ পিকআপ আটক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪০০ বার পঠিত

মোঃজামাল হোসেন লিটন, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাটে ২৫কেজি গাঁজাসহ পিক-আপ আটক করেছে থানা-পুলিশ।

আজ ভোরে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে এসআই মুসলিম উদ্দিন, এএসআই আওলাদ মিয়া সহ একদল পুলিশ অভিযান চালিয়ে পিকআপ সহ ২৫কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদ পেয়ে গাঁজা আটক করার জন্য শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসানো হয়। পুলিশের চেকপোস্ট দেখে থানার সংলগ্ন রামশ্রী রাস্তার সামনে থেকে ডিআই পিকআপ গাড়ী ফেলে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

এসময় গাড়ী তল্লাশি করে ২৫কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, চলমান মাদক বিরোধী অভিযানের প্রেক্ষিতে আমরা গোপন সংবাদ পেয়ে পিক-আপ সহ ২৫কেজি গাঁজা আটক করেছি। এসময় পাচার কারিরা পালিয়ে যায়।

বিশ্বস্ত তথ্যানুযায়ী কুখ্যাত মাদক ব্যবসায়ী নুর আলী, খায়ের মিয়া ও কামাল মিয়া গাঁজা পাচার করার জন্য পরিবহন করে নিয়ে যাচ্ছিল, অভিযান চালিয়ে আমরা গাঁজাসহ পিক-আপ জব্দ করেছি।

ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com