শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার জিরা জব্দ ঔষধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ অনিয়ম ও এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে মত বিনিময় সভা মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের দিকে ঝুঁকছে চা-শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা জিরাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে বিলাস পরিবহন নতুন কাউন্টারের উদ্বোধন মাধবপুর ও চুনারুঘাটকে সমৃদ্ধ ও উন্নত হিসেবে গড়ে তোলা হবে- সৈয়দ ফয়সল ভোটারদের সচেতন ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মাধবপুরে চলছে ‘ভোটের গাড়ি’ ১ কোটি ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি বিজিবির অভিযানে সাড়ে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

সাতছড়ি জাতীয় উদ্যানে তৎপর হরিণ শিকারিরা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৪৯৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ- চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যান করোনাভাইরাস সংক্রমণরোধে ৫ মাস ধরে লগডাউন। লকডাউনের ফলে সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। এ সুযোগে জাতীয় উদ্যানে হরিণ শিকারে মেতে উঠেছে অসাধু শিকারিরা। সাতছড়ি জাতীয় উদ্যানে হরিন শিকারের জন্য সব সময় চোরা শিকারিরা তৎপর থাকলেও লকডাউনের পর থেকে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৯ মার্চ থেকে সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। এই আদেশের পর বনরক্ষীরা কিছুটা ঢিমেতালে তাদের দায়িত্ব পালন করছে। এসুযোগে চোরা শিকারিরা তৎপর হয়ে ওঠে হরিন শিকারে।
এদিকে ৬ আগস্ট সাতছড়ি জাতীয় উদ্যান থেকে রামগংঙ্গা চা বাগানের হরিণ শিকারি বিফল বাড়াইক একটি মায়া হরিণ শিকার করে। এঘটনা এলাকায় জানাজানি হলে বন বিভাগের লোকজন তার বাড়ি থেকে হরিণের মাংস ও মাথা উদ্ধার করে। এব্যাপারে ঘটনার তিন দির পরে বন বিভাগ মামলা দায়ের করে।
সাতছড়ি জাতীয় উদ্যানসংলগ্ন এলাকাবাসী বলেছেন, করোনা পরিস্থিতিতে বনরক্ষীদের টহল কিছুটা ঝিমিয়ে পড়ায় বনের অভয়ারণ্যে বিচরণ করা মায়া হরিন শিকারে মেতে উঠেছে সংঘবদ্ধ কয়েকটি শিকারিচক্র। এচক্রের সদস্যরা গোপনে বনের সংরক্ষিত এলাকায় অনুপ্রবেশ করে ফাঁদ পেতে হরিণ শিকার করে মাংস বিক্রি করছে। এছাড়া চা শ্রমিকরা গোপনে বন্য শূকর ধরতে যে ফাঁদ পাতে সে সমস্ত ফাঁদেও হরিণ আটকা পড়ছে।
সাতছড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোতালিব হোসেন বলেন, বন বিভাগের লোকজন বন্যপ্রাণী ও বন সংরক্ষণের জন্য ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com