মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

দুর্ঘটনায় পা- হারানো হ্নদয়কে ৫ হাজার টাকা দিলেন লন্ডন ট্রাডিশনের কর্ণধার মামুন চৌধুরী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪৩০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : জেলার চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় পা হারানো ফিজুল কোরআন বিভাগের ছাত্র হ্নদয়কে ৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা দিলেন লন্ডন ট্রাডিশনের কর্ণধার মো: মামুন চৌধুরী। এর আগে অসহায়, হ্নদয়ের চিকিৎসার সহায়তা নিয়ে সামাজি যোগাযোগ মাধ্যম ফেইসবুক,ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার আসক ফাউন্ডেশনের হবিগঞ্জ, মৌলভীবাজার জোনাল কমিটির সাবেক উপ- পরিচালক নুর উদ্দিন সুমন। বিষয়টি হবিগঞ্জের চুনারুঘাটের কৃতি সন্তান লন্ডন ট্রাডিশনের কর্ণধার বিশিষ্ট সমাজ সেবক সহৃদয়বান ব্যক্তি মো: মামুন চৌধুরীর নজরে আসে। মো: মামুন চৌধুরী দেশের মানুষের সেবায় নিজেকে বার বার নিবেদন করেছেন । বিপদগ্রস্ত সাধারণ মানুষের আশার আলো গরীবের বন্ধুখ্যাত দানবীর লন্ডন ট্রাডিশনের কর্ণধার মো: মামুন চৌধুরী, যিনি সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আজ লন্ডন থেকে চাচাত ভাই স্বপনের মাধ্যমে সাংবাদিক নুর উদ্দিনের হাতে টাকা পৌছে দেন।
আজ ১৫ আগস্ট সাংবাদিক নুর উদ্দিন সুমন চুনারুঘাট হাসপাতলে গিয়ে হ্নদয়ের হাতে নগদ পাঁচ হাজার টাকা তুলেদেন।

এছাড়াও মো: মামুন চৌধুরী কারও টাকার অভাবে বিয়ে হচ্ছে না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা, কারও একটি হুইলচেয়ার বা ঘর বা দোকান করে দিলেই স্বাবলম্বী হয় সেসব ব্যক্তির পাশে দাঁড়ান দানবীর মো: মামুন চৌধুরী। এর্পন্ত ফেসবুক পোস্টের মাধ্যমে সহায়তা পেয়েছে বেশ কয়েকজন ক্যান্সার আক্রান্ত ও অসহায়-দরিদ্র মানুষ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসিত হন মো:মামুন চৌধুরী ।প্রবাসী মো: মামুন চৌধুরীর ঘনিষ্ঠ সুত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার নিজ এলাকায় এমন বিষয়টি জেনে তাৎক্ষণিক তাদের অবস্থা জেনে এ সহযোগীতা করেন।

মো: মামুন চৌধুরীর চাচাত ভাই মো: স্বপন মিয়া পাঠানো টাকা তুলে দিচ্ছেন সাংবাদিকের হাতে

এ পর্যন্ত তিনি মসজিদ, মাদ্রাসা, স্কুল ,কলেজসহ ২শতাধিক অসহায় মানুষের পাশে থেকে আর্থিক সহায়তা করেছেন। মো: মামুন চৌধুরী উপজেলার ময়নাবাদ গ্রামের কৃতি সন্তান । তিনি লন্ডন ট্রাডিশন এর কর্ণধার বৃটিশ বাংলাদেশ চেম্বার এন্ড ইন্ডাস্ট্রি” কর্তৃক বর্ষসেরা উদ্যোক্তা । বৃটিশ বাংলাদেশ চেম্বার এন্ড ইন্ডাস্ট্রি পর পর দুইবার তাকে সম্মাননা পদক প্রদান করে । মামুন চৌধুরীর উৎপাদিত পোশাকের ৯০ শতাংশ বিদেশে রপ্তানি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com