সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

শায়েস্তাগঞ্জে বাসের চাপায় দুই পথচারী নিহত আহত ১০

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৪৬১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় দুই পথচারী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত একজন হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাও গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে আব্দুল আওয়াল (৪৫)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় শায়েস্তানগর গোলচত্তর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি গাড়ি নতুনব্রিজ এলাকায় এসে ব্রেক ফেল করে পথচারীদের চাপা দিয়ে দাঁড়িয়ে থাকা ঢাকা এক্সপ্রেস নামে আরেকটি যাত্রীবাহী বাসকে পেছন দিকে ধাক্কা দেয়। এতে দুই পথচারী নিহত এবং ১০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায় এবং নিহতের লাশ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যায়। এদিকে প্রায় ঘন্টাখানেক যানচলাচল বন্ধ হয়ে যায় এতে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাৎক্ষণিক খবর পেয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। তবে দুটি বাসের চালকই পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com