সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক

চুনারুঘাটে নিরীহ পরিবারের উপর হামলা, কলেজ ছাত্রীসহ গুরুতর আহত ২

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৩৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের লালচান তাজপুর টিলায় রাস্তার উপর বাঁশ কাটা নিয়ে নিরীহ একটি পরিবারের উপর হামলা চালিয়েছে একটি প্রভাবশালী মহল। এঘটনায় দুই জন আহত হয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন- লালচান তাজপুর টিলার নুহু মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে তাছলিমা জান্নাত ও তার চাচাত ভাই রাসেল মিয়া (২৬)। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়- কলেজ পড়ুয়া তাছলিমার বাড়ীতে যাবার রাস্তার উপর ঝড়ে একটি বাঁশ পড়ে যায়। এতে তাদের বাড়িতে আসা-যাওয়ার অসুবিধা সৃষ্টি হলে বাঁশের মালিক একই গ্রামের আব্দুল্লাহ ও তার ভাই মিজান মেম্বারকে বললে তারা বাঁশ কাটেননি। পরে তাছলিমা নিজেই রাস্তা দিয়ে আসা যাবার সুবিধার্থে বাঁশের মাথাটি কেটে দেন। খবর পেয়ে আব্দুল্লাহ, মিজান মেম্বার, আব্দুল কাইয়ূম, আব্দুর রউফ ও সারাজ মিয়া মিলে দেশিয় অস্ত্রপাতি নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তাছলিমার চোখের নিচে মারাত্মক আঘাত হয় এবং তার চাচাত ভাই রাসেল মিয়ার মাথায় ও হাতে আঘাত পায়। স্থানীয় অনেক মানুষের অভিযোগ- মিজান মেম্বার পূর্ব একাধিকবার তাছলিমার পরিবারকে নানাভাবে নির্যাতন করে আসছে। স্থানীয় গণ্যমান্য লোকজন সালিশে নিষ্পত্তি করে দিলেও মিজান মেম্বার তাদের উপর নির্যাতন করেই যাচ্ছেন। স্থানীয় ওয়ার্ডের মহিলা মেম্বার আইয়ূব চান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদেরকে হাসপাতালে প্রেরণ করে মিজান মেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করেছি তাকে বাড়িতে পাইনি। স্থানীয় ওয়ার্ডের মেম্বার মাহফুজ আহমেদ জানান- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাছলিমা ও তার চাচাত ভাইকে আহত দেখে হাসপাতালে যাবার পরামর্শ দেই এবং মিজান মেম্বারের সাথে ফোনে যোগাযোগ করলে জানতে পারি মেম্বারের ভাই ও ছেলেও আঘাতপ্রাপ্ত, তবে তাদের দেখিনি শুনেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com