মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার পৌঁছালো উপজেলা প্রশাসন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৩৮৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন: জেলার চুনারুঘাটে বিভিন্ন পর্যায়ের হতদরিদ্র, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী,ক্যান্সারাক্রান্তর পরিবার, মিরাশী ইউনিয়নের বড়আব্দা গ্রামে বসবাসরত জেলখানায় মৃত্যুবরণকারী শাহীন এর পরিবার, কালেঙ্গা, আহম্মদাবাদসহ বিভিন্ন অসহায় শতাধিক পরিবারকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রদান করেছে উপজেলা প্রশাসন। উপহার সামগ্রী মধ্যে ছিল নগদ অর্থ এবং চাল ডাল লবণসহ ১৭ কেজি খাদ্য সামগ্রী। উপহার গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, জনপ্রতিনিধিদের সহযোগীতায় বিভিন্ন সময়ে বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার পৌঁছে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় দাশ বলেন, পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে ঘরে ঘরে পৌঁছানো মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার উপজেলা প্রশাসন চুনারুঘাটের একটি ক্ষুদ্র প্রয়াস, এটি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com