রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৩৬৩ বার পঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ ৪১ প্রতিষ্ঠানের কর্ণধার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চুনারুঘাটে। বুধবার বিকেল ৫টায় চুনারুঘাট প্রেসক্লাবের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম। ক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসে লিটনের পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তর এর সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন। এতে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদ,এনটিভি প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু, জুনায়েদ আহমেদ, ক্লাব সদস্য এডভোকেট মোস্তাক আহমেদ, মোঃ ওয়াহিদুর রহমান জিতু, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ প্রমুখ। পরে মিলাদ মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের দ্বিতীয় ইমান মাওলানা আব্দুল কাইয়ূম। শোক সভায় বক্তারা প্রয়াত নুরুল ইসলামের জীবদ্দশায় তাঁর কর্মময় জীবনের উপর নানা আলোচনা ও স্মৃতি চারণ করেন। শোকসভায় বক্তারা বলেন, যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশপ্রেমিক সাহসী শিল্পোদ্যোক্তা ছিলেন। স্বাধীনতাযুদ্ধেও ছিল তার অগ্রণী ভূমিকা। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন স্পষ্টভাষী। এত বড় শিল্পপতি হয়েও তিনি সাদামাটা জীবনযাপন করতেন। সাহসিকতার সঙ্গে তিনি যুগান্তর ও যমুনা টিভিকে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে পরিণত করেছেন। তার মৃত্যুতে দেশের শিল্প ও গণমাধ্যমের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি দেশের বৃহৎ শিল্প কারখানা গড়ে তোলার মাধ্যমে দেশের হাজার হাজার যুবককে কর্মসংস্থান দিয়েছেন। এতে লাখো লাখো মানুষ জীবিকা নির্বাহ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com