রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক

চুনারুঘাটের শ্রীকুটা-শাকির মোহাম্মদ সড়কটি ৪ যুগেও পাকাকরণ হয়নি

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৭৮ বার পঠিত

চুনারুঘাট সংবাদদাতা ঃ-০চুনারুঘাটের ‘শ্রীকুটা-শাকির মোহাম্মদ’ সড়কটি ৪ যুগেও পাকাকরণ হয়নি। এলাকাবাসী যুগ-যুগ ধরে পাকাকরণের দাবি জানিয়ে আসলেও সড়কটির উপর নজর পড়েনি কারো। জানা যায়, প্রায় ৪ কিলোমিটার এ সড়কটি দিয়ে কেউন্দা, কাপুড়িয়া, জামালপুর, পাইকুড়া, বাজে সতং, পাট্টাশরীফ, লতিফপুরসহ ১০/১২টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। শুকনো মৌসুমে রিক্সাসহ ছোট-ছোট যানবাহন চলাচল করলেও বর্ষার সময় পায়ে হেঁটে চলাচলও মুশকিল হয়ে পড়ে। শুধু তাই নয়, ওইসব গ্রাম সমূহের কৃষকদের উৎপাদিত পণ্য উপজেলা ও জেলা সদরে নিয়ে বিক্রি করাও অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। এ ছাড়াও প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল-কলেজের শত-শত শিক্ষার্থী। সচেতন মহলের ধারনা, সড়কটি পাকাকরণ করা হলে এলাকার অর্থনীতি অনেকটাই সমৃদ্ধি লাভ করবে। এ ব্যাপারে উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলী জানান, সড়কটির  বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে। এল.জি.ই.ডি’র প্রকৌশলী আনিসুর রহমান জানান, সড়কটি পাকাকরণের বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com