মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বানিয়াচং হাসপাতালে যুব‌কের লাশ রেখে পলায়ন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪৪২ বার পঠিত

দেলোয়ার হোসেন, বা‌নিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে হাসপাতালে লাশ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ২৬জুলাই দুপুর ১২টায় বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্সে এ ঘটনাটি ঘটেছে। নিহত ব্যাক্তির নাম আবিদ মিয়া (২৫)। সে ৪ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়নের যাত্রপাশা গ্রামের মকবুল হোসেনের পুত্র। ২সন্তানের জনক আবিদ মিয়া পাওয়ার টিলারের চালক। এলাকাবাসী ও নিহতের পরিবার জানান, রবিবার সকালে একই ইউনিয়নের তারাসই গ্রামের মতলিব মিয়ার বাড়িতে যান আবিদ মিয়া। পরবর্তীতে অসুস্থ অবস্থায় আবিদ মিয়াকে বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন মতলিব মিয়া ও তার লোকজন। কিন্তু পথিমধ্যেই আবিদ মিয়া মারা যাওয়ায় , লাশ হাসপাতালে রেখেই মতলিব মিয়া ও তার লোকজন পালিয়ে যান। এ ব্যাপারে নিহত আবিদ মিয়ার বড় ভাই আযাদ মিয়া জানান, আমরা হাওরে কাজে ছিলাম। জানিনা, আমার ভাইয়ের সাথে কি হয়েছে। মতলিব মিয়ার নিকট আমার ভাইয়ের টাকা পাওনা ছিল। এ ব্যপারে বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্সের ইউএইচও আবুল হাদী মোঃ শাহপরান জানান, নিহত ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গিয়েছিলেন। সে হিসেবে মৃত্যুর কারন ময়না তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা।
এ ব্যপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন বলেন, প্রথমিকভাবে আমরা ধারনা করছি নিহত ব্যাক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারন বলা যাবেনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com