বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বা‌নিয়াচংয়ে বড় ভাই হত্যার ঘটনার ঘাতক আলী নেওয়াজ গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৪৪৮ বার পঠিত

দেলোয়ার হোসাইন, বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে আপন ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন হওয়ার ঘটনায় ঘাতক আলী নেওয়াজকে গ্রেফতার করেছে পুলিশ।২৩ জুলাই নিহত আবু বক্করের পিতা ইউনুছ আলী বাদী হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলা নং-১৫.২৩/৭/২০২০)।এরই ধারাবাহিকতায় ২৪ জুলাই রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের নির্দেশক্রমে মামলার তদন্তকারী এসআই আব্দুর রহমান ঘাতক আলী নেওয়াজ কে মৌলভীবাজার শহর থেকে গ্রেফতার করেন। উল্লেখ্য- ২২জুলাই বুধবার রাত ১০ ঘটিকার সময় উপজেলা সদরের পরিত্যক্ত নন্দী ভবনের পাশে ওই নির্মম ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি উপজেলা সদরের চতুরঙ্গরায়ের পাড়ার ইউনুস আলীর পুত্র আবু বক্কর (৩৫) জানা যায়-প্রতিদিনের ন্যায় পাগল ভাই আলী নেওয়াজকে খুজতে বের হয় আবু বক্কর। অনেক খুঁজে অবশেষে তার দেখা পায় নন্দী ভবনের পাশে,এবং বাড়ীতে আসার জন্য আলী নেওয়াজকে অনুরোধ করে,কিন্ত কে শুনে কার কথা। তর্ক বিতর্কের এক পর্যায়ে রাগান্বিত হয়ে আপন ভাইয়ের পাজরে ছুরি চালিয়ে দিল পাষন্ড আলী নেওয়াজ।পরে আবু বক্করের শোরচিৎকারে এগিয়ে আসে স্থানীয় লোকজন এসময় খুনি আলী নেওয়াজ মানুষকে ছুরি দেখিয়ে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তাৎক্ষনিক পুলিশ আহত দেহটি উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন।সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেন।কিন্তু তাতেও বাঁচানো গেলনা তাকে,সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করলেন।ঘটনার পরের দিনই আবু বক্করের পিতা বাদী হয়ে বানিয়াচং থানায় আলী নেওয়াজকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।অপরদিকে ঘাতক আলী নেওয়াজ কে গ্রেফতারে এলাকার মানুষ স্বস্তি ফিরে পেয়েছেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com