রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

হবিগঞ্জে বীরগাথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন ডিআইজি মফিজ উদ্দিন

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৫২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধে দেশের বিভিন্ন স্থানে কর্মরত হবিগঞ্জ জেলার পুলিশ সদস্যদের বীরত্বের ইতিহাস নিয়ে ‘হবিগঞ্জ জেলার পুলিশ মুক্তিযোদ্ধাদের বীরগাথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৫ জুলাই বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বইয়ের মোড়ক উন্মোচন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ। পুলিশ সুপার মোহাম্মদ উল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানের জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচনকালে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, মহান মুক্তিযুদ্ধে জেলার পুলিশ সদস্যদের অনন্য অবদান নিয়ে প্রকাশিত বইটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। এমন উদ্যোগের জন্য তিনি হবিগঞ্জ জেলা পুলিশকে ধন্যবাদ জানান।বইটিতে মুক্তিযুদ্ধকালীন সময়ে জেলার ২৯ জন পুলিশ সদস্যের বীরগাঁথা ছাড়াও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণে হবিগঞ্জ পুলিশের ভূমিকা ও তাদের নানা অবদানের কথা তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com