বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে করোনায় মৃত্যু কমেছে ৩০ ভাগ: বর্তমান রোগী ৯৭৬৮২ জন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩৫৯ বার পঠিত

প্রথমসেবা ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন। নতুন করে মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮৩৫ জন। এর আগে বৃহস্পতিবার মারা গিয়েছিল ৫০ জন। সে তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় ৩০ শতাংশ কমেছে।
আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১ লাখ ২০ হাজার ৯৭৬ জনে। মোট শনাক্ত থেকে সুস্থ্যতার সংখ্যা বাদ দিলে দেশে বর্তমান রোগী ৯৭ হাজার ৬৮২ জন।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী ১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ২২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৩০ হাজার ৫৩৭ জনের। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ লাখ ৬৭ হাজার ৪৬৩ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com