মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বানিয়াচঙ্গে ছোট ভাই‌য়ের ছু‌রিকাঘা‌তে বড় ভাই খুন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৪৪৯ বার পঠিত

দেলোয়ার হোসেন বা‌নিয়াচং সংবাদদাতা:হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার চতুরঙ্গ রায়ের পাড়ায় আপন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছে।
জানা যায় – বানিয়াচং উপজেলার ১ নং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চতুরঙ্গ রায়ের পাড়ার ইউনুছ মিয়ার ছোট ছেলে মানসিক ভারসাম্য হীন আলীনেওয়াজ মিয়া কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না,
মেঝো ছেলে আবু বক্কর মিয়া তার ভাইকে খুঁজতে বেড় হয়েছিলেন, এক পর্যায়ে ২২ জুলাই রোজ বুধবার রাত দশ ঘটিকার সময় বানিয়াচং উপজেলার বড়বাজারে সুবির নন্দির পরিত্যক্ত বাড়ির পেছনে পাগল ভাই কে খুঁজে পাওয়া যায়, পাগল ভাইকে বাড়িতে ফিরিয়ে নিতে চাইলে দুই ভাইয়ের মাঝে ধস্তাধস্তির এক পর্যায়ে মানসিক ভারসাম্যহীন ছোট ভাই আবু বক্করকে ছুরি দিয়ে আঘাত করে, আলী নেওয়াজ ।
গুরুত্বর আহত অবস্থায় ও বড় ভাই ছোট ভাইকে আটকে রাখার আপ্রাণ চেষ্টা করে, একপর্যায়ে লোক জন জড়ো হলে এবং আবুবক্কর নিস্তেজ হয়ে পড়লে উপস্থিত জনতার মধ্যে থেকে আলীনেওয়াজ পালিয়ে যায়, ।
ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ তাৎক্ষণিক ছুটে এসে আহত অবস্থায় উপস্থিত জনতার সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, রোগীর অবস্থার অবনতি হলে রোগীকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখানেই আবুবক্কর মৃত্যু বরণ করেন।
উল্লেখ্য, আলীনেওয়াজ তিন মাস পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
এই ঘটনার ব্যাপারে বানিয়াচং – আজমিরীগঞ্জ সার্কেল শেখ মোঃ সেলিম ‘ র দিক নির্দেশনা এবং অফিসার ইনচার্জ(ওসি)এমরান হোসেন ‘র নেতৃত্বে ঘটনাকারীকে গ্রেফতার এর অভিযান চলমান রয়েছে ব‌লে জানা‌ গে‌ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com