সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

বিদ্যুৎ বিল পরিশোধে বিলম্ব মাশুল মওকুফের সময় বাড়ল

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪৭৩ বার পঠিত

প্রথমসেবা ডেস্কঃ করোনাভাইরাসের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে আবাসিক গ্রাহক শ্রেণির (এলটি-এ এবং এমটি-১) ফেব্রুয়ারি-জুন মাসের বিদ্যুৎ বিল ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধের ক্ষেত্রে বিলম্ব-পরিশোধ মাশুল ছাড়াই পরিশোধ করা যাবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ বিষয়ে সম্মতি দিয়েছে।
রোববার (১৯ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাকালীন সাধারণ ছুটির সময় ব্যাংকিং কার্যক্রম সীমিত থাকায় গ্রাহকরা বিলম্ব-পরিশোধ মাশুল ব্যতিরেকে বিদ্যুৎ বিল পরিশাধ করলেও অনেক বিল বকেয়া রয়ে যায়। তাই আবাসিক গ্রাহকদের বিল ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলের বিদ্যুৎ বিলের সঙ্গে মে ও জুন মাসের বিদ্যুৎ বিল অন্তর্ভুক্ত করে অর্থাৎ ফেব্রুয়ারি-জুন মাসের বিদ্যুৎ বিল ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধের ক্ষেত্রে বিলম্ব-পরিশোধ মাশুল ছাড়াই পরিশোধ করা যাবে।
উল্লেখ্য যে, উক্ত সময়ে যে সকল সম্মানিত গ্রাহক বিলম্ব মাশুল অথবা অতিরিক্ত বিল প্রদান করেছেন তা সংশ্লিষ্ট বিতরণ কোম্পানি সমন্বয় করবে। কোভিড-১৯-এর কারণে মার্চ-এপ্রিল মাসে গড়-বিল করায় যদি স্লাব পরিবর্তন হয়ে কোন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অবস্থায় গ্রাহকগণকে ব্যবহৃত বিদ্যুতের চেয়ে বেশি অর্থাৎ অতিরিক্ত বিল পরিশোধ করতে হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com