সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটে মুজিববর্ষ উপলক্ষে পৌর যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপ কর্মসূচি পালন

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪০১ বার পঠিত

নুর উদ্দিন সুমন :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের আহবানে হবিগঞ্জ জেলা যুবলীগের তত্ত্বাবধানে চুনারুঘাট পৌর যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে । রবিবার (১৯জুলাই ) গাছ লাগাই জীবন বাচাই এই শ্লোগানকে সামনে রেখে সকার ১১টায় চুনারুঘাট উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মস্তফা শহীদ অডিটোরিয়াম প্রাঙ্গণে কর্মীদের মধ্যে চারা বিতরণ ও পৌর শহরের বিভিন্ন স্থানে শতাধিক বিভিন্নজাতের ফল, ঔষধী গাছের চারা রোপন করেন পৌর যুবলীগের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধরণ সম্পাদক কেএম আনোয়ার হোসেন।
পৌর যুবলীগের আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম বকুল এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মাজেদুল হোসেন লুবন এর পরিচালনায় শতাধিক কর্মীদের মাঝে বিভিন্নজাতের চারা বিতরণ ও রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, সমজিব দেব,শেখ সুমন,মিজানুর রহমান, সুহাগ চৌধুরী, আতাউর রহমান,মাইদুল ইসলাম, জাফর ইকবাল, মীর হোসেন ডালিম, রুমন, ইমনসহ পৌর যুব লীগের বিভিন্ন পর্যাায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com