বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম

মাধবপুরে ভুয়া নিয়োগপত্র সহ প্রতারক গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪০৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ- হবিগঞ্জের মাধবপুরে সরকারি কর্মকর্তাদের সিল স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদানকারী চক্রের দেলোয়ার হোসেন নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।
হবিগঞ্জ জেলা এনএসআই ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেফতার করে। ১৬ জুলাই মধ্য রাতে অভিযানকালে তার কাছ থেকে নগদ টাকা সহ ভুয়া সিল ও নিয়োগপত্র উদ্ধার করা হয়।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বানেশ্বরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন খোকন (৪২) দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে বিভিন্ন কার্যালয়ের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের ভূয়া সাক্ষর সীল তৈরি করে চাকুরির নিয়োগপত্রের ব্যবসা করে আসছে। গোপন সুত্রে এ সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ এনএসআই অনুসন্ধানে ঘটনার সত্যতা পায়।
পরে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা এনএসআই হবিগঞ্জ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম ১৬ জুলাই দিবাগত রাত ১০ টায় বানেশ্বরপুর গ্রামে অভিযান চালায়। এসময় প্রতারক চক্রের হোতা দেলোয়ার হোসেন খোকন( ৪২) কে তার নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল সীল ভূয়া নিয়োগপত্র নগদ ৫০০০ টাকা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
যৌথ জিজ্ঞাসাবাদে অন্তত ২০ জন লোকের কাছ থেকে চাকুরী দেওয়ার নামে লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে গ্রেফতার দেলোয়ার স্বীকারোক্তি দেয়।
অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা এনএসআই এর ডিডি মোঃ আজমল হোসেন ও এডি মোঃ হুমায়ুন।
এব্যাপারে ডিবি পুলিশ বাদি খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com