বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

চুনারুঘাটে ট্রাক্টরের ধাক্কায় এক নারী নিহত ট্রাক্টর আটক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : জেলার চুনারুঘাটে ট্রাক্টরের ধাক্কায় মিনারা (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলা গোগাউড়া সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনারা একই উপজেলার ঘরগাও গ্রামের মৃত শানু মিয়ার স্ত্রী। স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মিনারা তার মেয়ে নাজমীন আক্তারকে নিয়ে টমটম যোগে চুনারুঘাট যাচ্ছিলেন। গোগাউড়া সাইনবোর্ড সামনে পৌঁছিলে পিছন থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টর টমটমকে ধাক্কা দিলে টমটম থেকে ছিটকে পড়ে ঘটনার স্থলেই মিনারা মারা যান। এ সময় স্থানীয়রা তার মেয়ে নাজমীনকে করে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই জাহাঙ্গীর কবির ও এএসআই আওলাদ হোসেন ঘটনার স্থল থেকে লাশ ও ট্রাক্টরসহ তিনটি গাড়ি উদ্ধার করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক ট্রাক্টর আটক করা হয়েছে এবং লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com