বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৪১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ- গতকাল বুধবার চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের অন্তর্গত ঘরগাও এলাকায় বিনা অনুমোদনে উত্তোলিত বালু পরিবহনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল। এ সময় ১ টি মামলায় ৫০,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে। যারা সরকার অনুমোদিত বালুমহাল ব্যতীত অবৈধভাবে বালু উত্তোলন এবং পরিবহন করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com