শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন

ড. শিরীন শারমিন চৌধুরী তৃতীয় বারের মতো স্পীকার নির্বাচিত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৫২৫ বার পঠিত

সেবা ডেস্ক: ॥ একাদশ জাতীয় সংসদের স্পিকার পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী। এ নিয়ে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় টানা তৃতীয়বারের মতো সংসদের স্পিকার হলেন তিনি। গতকাল বুধবার বিকেলে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে একাদশ সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শেষ হয়। স্পিকার হিসেবে একমাত্র ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার প্রস্তাব সমর্থন করেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে ডেপুটি স্পিকার সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্পিকার হিসেবে ডা. শিরীন শারমিন চৌধুরীর নাম সংসদে কণ্ঠ ভোটে দেন। সেই প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।

এ সময় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পাশের ছিটেই বসে ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। এরপর মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে শপথবাক্য পাঠ করান।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার ডা. শিরীন শারমিন চৌধুরী। একইসঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো টানা তৃতীয় মেয়াদে স্পিকারের দায়িত্ব গ্রহণ করলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com