বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে আরো দুই হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৩৭৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার :দেশে এখনো উল্লেখযোগ্য হারে কমেনি করোনাভাইরাসের সংক্রমণ। এ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে আরো দুই হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। জানা যায়, এ বিষয়ে এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। দ্রুত এ নিয়োগের ব্যবস্থা করতে সরকারি কর্মকমিশনকে (পিএসসি) প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে এ অনুরোধ জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো স্বাস্থ্যসেবা বিভাগের ওই চিঠিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় দেশের সরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি বসুন্ধরা কনভেনশন সেন্টার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি মার্কেটকে আইসোলেশন সেন্টারে রূপান্তর করা হয়েছে। সারা দেশে এ রোগের চিকিৎসা প্রদান করতে পারে এমন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি ক্লিনিককে একটি ম্যাপিং করা হচ্ছে। এসব হাসপাতালে স্বাভাবিকভাবেই প্রচুর চিকিৎসক ও নার্স প্রয়োজন হবে। কিন্তু দেশের বিদ্যমান স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে করোনাভাইরাসের মোকাবিলা করা সম্ভব নয়। এ প্রেক্ষাপটে করোনাভাইরাসের চিকিৎসা দিতে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগ করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com