মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ চুনারুঘাটে লজ্জাবতী বানর উদ্ধার বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার।

চুনারুঘাটে ডিসির উদ্যোগে সরকারি কয়েক কোটি টাকার ভূমি উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৩৮৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন: জেলার চুনারুঘাটের পানছড়ি অবৈধভাবে দখলে থাকা সরকারি কয়েক কোটি টাকার ভূমি উদ্ধার করেছে জেলা প্রশাসক । শনিবার ( ৪ জুলাই ) সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকার্তা সত্যজিত রায় দাশ, সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল ও চুনারুঘাট থানার একদল পুলিশ নিয়ে এই জমি উদ্ধার করা হয়। উদ্ধার করে জমির চার পাশে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। উপজেলা ভূমি অফিস সুত্রে জানা যায়, উপজেলার শানখলা ইউনিয়নের অন্তর্গত পানছড়ি মৌজায় ১ নং খাস খতিয়ানভুক্ত ৫৮.৫০ একর সরকারি জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়। যার মুল্য হবে কয়েক কোটি টাকা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত, ৫ নং শানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব ফজলুর রহমান তরফদার সবুজ এবং স্থানীয় মেম্বার সহ অন্যান্য এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। এ সময় জেলা প্রশাসক উদ্ধারকৃত জমি হতে অবৈধভাবে গাছ কর্তন থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকার্তা সত্যজিত রায় দাশ জানান, মুজিব বর্ষ উপলক্ষে চুনারুঘাট উপজেলায় ১০০ একর সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করা হবে তারই অংশ হিসেবে জেলা প্রশাসক আজকে এই কার্যক্রমের শুভ সূচনা করেন। সরকারী জমি দখলকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। পরে পানছড়ি মৌজায় ২৫ একর জমির উপর নির্মিতব্য পানছড়ি ইকো রিসোর্ট প্রকল্পের অগ্রগতি পরিদর্শন ও মুজিব বর্ষ উপলক্ষে ১০০ টি গৃহহীন পরিবারকে আশ্রয়ন ও গুচ্ছ গ্রামে পুনর্বাসন ও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com