শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

বা‌নিয়াচং‌য়ে শি‌ক্ষিকা‌কে উত্যক্ত করায় দা‌য়ে বখা‌টেকে আড়াই মা‌সের কারাদন্ড।

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৪৪৮ বার পঠিত

মুহাম্মদ দি‌লোয়ার হোসাইন: হবিগঞ্জের বানিয়াচংয়ে শিক্ষিকাকে উত্যক্ত করায় দা‌য়ে এক বখাটেকে অাড়াই মা‌সের কারাদন্ড দিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) বানিয়াচং ইফফাত জামান আরা উর্মির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত। জানা যায় ,দীর্ঘদিন যাবত বানিয়াচং উপজেলার কালিকাপাড়া গ্রামের মুহিত মিয়ার পুত্র মুছাব্বির মিয়া জনৈক স্কুল শিক্ষিকাকে উত্যক্ত করে আসছিল। ০১ জুলাই বুধবার এক অভিযোগের ভিত্তিতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে একদল পুলিশ এড়ালিয়ার মাঠ থেকে সন্ধ্যায় মুছাব্বির মিয়াকে গ্রেফতারের পর ভ্রাম্যমান আদালত বসিয়ে উল্লেখিত দন্ড প্রদান করা হয়। উল্লেখ্য গত কয়েকদিনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন মেয়াদে আরো কয়েক জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।,এব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন হবিগঞ্জের সু-যোগ্য পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ স্যারের দিক নির্দেশানায় সকল ধরণের অপরাধ নির্মুলে আমরা কাজ করে যাচ্ছি। এব্যাপারে সহকারি কমিশরার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক ইফফাত জামান আরা উর্মি বলেন, বাংলাদেশ দন্ড বিধির ১৮৬০ এর ৫০৯ ধারা লঙ্ঘন করার অপরাধে ২ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com