সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল

চুনারুঘাটে ১দিনের ব্যবধানে ৫৫ লক্ষাধিক টাকার ভারতীয় চা-পাতাসহ গ্রেফতার ২

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৪৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার ৫৫ ব্যাটালিয়ন কর্তৃক ও চুনারুঘাট টাস্কফোর্স এর বিশেষ অভিযানে ৫৫ লক্ষ ৩২ হাজার ৯শ টাকার ভারতীয় চা-পাতাসহ দুই চা-পাতা পাচারকারী সম্রাটকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, ২৯ জুন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল এর নেতৃত্বে হবিগঞ্জ বিজিবির সহকারী পরিচালক মোঃ নাসির উদ্দিন ও চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, চিমটিবিল বিওপির বিজিবির নায়েক মোঃ আলম বাদশাসহ চানপুর বস্তি এলাকায় অভিযান চালিয়ে ৪৩৯ কেজি ভারতীয় চাপাতাসহ দক্ষিণ দেওর গাছ এলাকার মৃত কালা মিয়ার ছেলে মানিক মিয়া(৬২) কে আটক করা হয়। এসময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী সাদ্দাম হোসেন পালিয়ে যায়। পরে একই দিন সন্ধ্যায় বিশেষ টাস্কফোর্স এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল এর নেতৃত্বে চিমটিবিল বিওপির নায়েব সুবেদার বোরহান উদ্দিন, ও থানা পুলিশসহ টাস্কফোর্স টিম চানপুর বস্তিতে সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত অভিযান চালিয়ে একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে চাপাতা পাচারকারীর সম্রাট তাজুল ইসলাম লিটন (৩৮) কে ১১হাজার ৯শ তেত্রিশ কেজি ভারতীয় চাপাতাসহ আটক করা হয়। টাস্কফোর্সের উপস্থিতিটের পেয়ে তার সহযোগী ইসহাক আলী ও জাহাঙ্গীর পালিয়ে যায়। এছাড়া এর আগেরদিন গত ২৮ জুন গুইবিল সীমান্ত গণকিরপাড় এলাকায় ৫৫ বিজিবির অধিনায়ক এস এন এম সামীউন্নবী চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে ৬০৭১ কেজি ভারতীয় চাপাতা উদ্ধার করেন। যার মুল্য ১৮ লক্ষ ২১ হাজার ৩শ টাকা । হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক এস এন এম সামীউন্নবী চৌধুরী জানান, দুইদিনে ১৮ হাজার ৪শ ৪৩ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়েছে, যার মুল্য ৫৫ লক্ষ ৩২ হাজার ৯শ টাকার । তিনি আরও বলেন, সীমান্তের সকল চোরাচালান বন্ধ করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে, যেকোন মুল্যে সীমান্ত চোরাচালান বন্ধ করা হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে টাস্কফোর্সের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। ওসি শেখ নাজুমুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com