রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

শহরে বিরোধপূর্ণ দোকান ঘর সীলগালা করেছে পুলিশ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯
  • ৪৬৮ বার পঠিত

সেবা ডেস্ক: হবিগঞ্জ শহরে একটি বিরোধপূর্ণ ঘর জোর পূর্বক দখলের চেষ্টা করা হলে আদালতের আদেশে সীলগালা করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের পুরাণ মুন্সেফী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী লুটো ও এসএ পরিবহনের ভবনের মালিক আব্দুল মালেকের সাথে পাশ্ববর্তী আমিনুল হক গংদের দীর্ঘদিন যাবত দোকান ঘর নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলা মোকাদ্দমা চলছে। তাদের পাশ্ববর্তী একটি পরিত্যক্ত দোকান ঘরে আদালতের ১৪৪ ধারা জারি রয়েছে। সম্প্রতি বিরোধপূর্ণ দোকান ঘরটি আমিনুল হক গংরা দখলের চেষ্টা করলে আব্দুল মালেকের কন্যা ফারজানা আক্তার বাদী হয়ে গত ২৪ জানুয়ারী জেলা ও দায়রা জজ আদালতে একটি রিভিশন মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে জেলা ও দায়রা জজ আদালত থেকে একটি আদেশ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। এরপর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য হবিগঞ্জ সদর থানার ওসিকে রিসিভার প্রদান করেন।

এ প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকালে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে বিরোধপূর্ণ ঘরটি শীলগালা করে দেন এবং আদালতে নিস্পত্তি না হওয়া পর্যন্ত কোন পক্ষ সীলগালা খোলার চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়ে দেন। এ ঘটনায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com