মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

বাহুবলে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৪০৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি।। জেলার বাহুবলে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২ টায় বাহুবল উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নূর।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রিংকু দাস ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুর রবসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান, মাদরাসার সুপারিনটেনডেন্ট ও সাংবাদিকবৃন্দ।

সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “শিক্ষকরা হলেন সমাজের দর্পন। আপনারা সমাজের সর্বস্তরের মানুষের কাছে এই বার্তাটি পৌছে দিবেন কেউ বিদেশ যেতে চাইলে প্রশাসনকে অবহিত করে যথাযথ প্রক্রিয়ায় মাধ্যমে যাওয়ার জন্য। কারণ বর্তমানে দালাল চক্রের মাধ্যমে অনেকে বিদেশ গিয়ে নিঃস্ব হয়ে পড়ে। দালালচক্রের মাধ্যমে কেউ যাতে বিদেশ না যায় এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থাপন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com