শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন

হবিগঞ্জে নারী কল্যাণে নারী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিউজ এডিটর- নুর উদ্দিন সুমন
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৪৪৯ বার পঠিত

নুর উদ্দিন সুমন- নিউজ এডিটর :  হবিগঞ্জে অসহায় নারীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি নারীদের স্বাবলম্বী করার প্রয়াসে হবিগঞ্জে নারী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। (২০ জুন) হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম এর দিক নির্দেশনায় ও পরামর্শে নারী সংগঠনের সেবামূলক কার্যক্রমকে আরো সু সংগঠিত করতেই এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সকলের সর্বসম্মতিক্রমে শামীমা সীমু কে সভাপতি, তানিয়া আহমেদ ও আসমা আক্তার কে সহ সভাপতি, ফারহানা লিজা কে সাধারণ সম্পাদক, সৈয়দা সামিরা কে কোষাধ্যক্ষ করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় । কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রিয়া তালুকদার, হাসনা আক্তার, রত্না বেগম, সাদিয়া তাসনিম রেনিম, আলেমা বেগম, সানজিদা হক, রাহেলা আক্তার রুজি, সানজিদা মুন্নী, তানজিন রহমান, রুবি আক্তার, আসমা সিকদার, নাসরিন হক, নাছিমা আক্তার, পারুল বেগম, লাভলী আক্তার। সম্প্রতি সেচ্ছাসেবী নারীদের কল্যানে গত ৩ এপ্রিল এ আহবায়ক কমিটি প্রতিষ্ঠিত হয় । সংগঠনটির জন্ম মাত্র পৌনে দুইমাস হলেও এটি বেশ কিছু লক্ষ্য সামনে রেখে তাদের কাজ করে যাচ্ছে। সংগঠনটি স্বপ্ন দেখে সমবয়সী নারীদের সম্মিলিত প্রচেষ্টায় তারা গড়ে তুলবে আর্থসামাজিক নারী সংগঠন। সংগঠনের নারীনেত্রীরা ইতিমধ্যে অসহায় দরিদ্র মধ্যেবিত্ত পরিবারে খাদ্য সামগ্রী, ঈদ সামগ্রীসহ বিভিন্নভাবে সহায়তা করেছেন। সংগঠনটি ইতিপূর্বে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ড করে জেলায় ব্যাপক সাড়া পেয়েছে। এছাড়া সরকারী ও বেসরকারী কার্যক্রমের মধ্যে সমন্বয় ও সহযোগিতায় নারী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ সংগঠন। কমিটির নারীনেত্রীরা সকল ক্ষেত্রে নারীর সমসুযোগ ও সমঅধিকার প্রতিষ্ঠায় জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে সকল শ্রেনী পেশার লোকজনের সহযোগিতা কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com