রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব

বানিয়াচং ও বাহুবলে জমে উঠেছে জুয়ার আসর

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৩৭৪ বার পঠিত

মোঃ জুয়েল চৌধুরী ।। বানিয়াচং ও বাহুবলে জুয়ার আসর জমজমাট হয়ে উঠেছে। পুলিশ মহামারী করোনায় ডিউটিতে ব্যস্ত থাকায় এই সুযোগকে কাজে লাগাচ্ছে জুয়াড়িরা। অভিযোগ রয়েছে বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের ফারুক মিয়া ও আইয়ুব আলীর বাড়িতে ও অপরদিকে বানিয়াচঙ্গে পাতারিয়া ও কুশিয়া তলা গ্রামে চারটি স্পটে নিয়মিত বসে জুয়ার আসর।আর এসব জুয়ার আসরে নেতৃত্ব দিচ্ছে শহরের নোয়াহাটি এলাকার বাবু রায় নামে এক ব্যক্তি প্রতিদিন রাত ৯ টা থেকে ভোর রাত পর্যন্ত এসব আসরে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে এসে যোগ দেয় জুয়াড়িরা।এসব আসরে লাখ লাখ টাকার জুয়া খেলা চলে। শুধু তাই নয় জুয়াড়িদের মনোরঞ্জন করতে নর্তকীদের নাচ-গানসহ মাদক সেবনের সুব্যবস্থা রয়েছে। জুয়ার টাকা জোগানোর জন্য জুয়াড়িরা এসব এলাকায় চুরি-ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এ ব্যাপারে বাহুবল থানার ওসি কামরুজ্জামান ও বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান জুয়াড়িদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। যদি পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব আসর বসে তাহলে তাদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com