শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

এআইজি পদে পুলিশ সদর দপ্তরে পদায়ন হলেন বা‌নিয়াচং‌য়ের সাইদুল হাসান শামীম

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৫১৩ বার পঠিত

দি‌লোয়ার হোসাইন , বানিয়াচং :বাংলাদেশ পুলিশ বাহিনীর সাইবার ক্রাইম ইউনিটের এসপি (পুলিশ সুপার) সাইদুল হাসান শামীম পুলিশ সদর দপ্তরের সহকারি মহাপরিদর্শক (এআইজি) হয়েছেন। এতে তাঁর জন্মস্থান হবিগঞ্জের বানিয়াচংয়ের মানুষ অত্যন্ত আনন্দিত ও গৌরবান্বিত। এ খবর চাউর হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন এখানকার মানুষরা। এআইজি শামীম’র বাড়ি উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন এর অন্তর্গত জাতুকর্ণ পাড়া গ্রামে। তিনি প্রয়াত খোর্শেদ মিয়ার সন্তান, বাংলাদেশ সোনালী ব্যাংক কেন্দ্রীয় শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাহমুদুল হাসান সেলিম এর ছোট ভাই ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাংবাদিক এবং সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিনের জামাতা। সাইদুল হাসান শামীম এআইজি পদে পুলিশ সদর দপ্তরে পদায়ন হওয়ায় বানিয়াচং ক্রিড়াঙ্গণেও বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। তিনি ছাত্র থাকালীনবস্থায় বানিয়াচং ক্রিকেট ক্লাবের হয়ে বানিয়াচং ও হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে ১ম বিভাগ ক্রিকেট খেলেছেন দীর্ঘদিন। তাঁর এ পদায়নে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বানিয়াচং ক্রিকেট ক্লাবের সভাপতি মাস্টার ফজল উল্লাহ খান, সিনিয়র সহসভাপতি মাস্টার আবুল মনসুর তুহিন, সাধারণ সম্পাদক এমএ ইকবাল হোসেন খান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সালেহ, ফজল উল্লাহ খান, দেবু ভট্টাচার্য ও কোষাধ্যক্ষ সাংবাদিক শিব্বির আহমদ আরজু প্রমুখ।
সাইদুল হাসান শামীম বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এল আর সরকারি উচ্চবিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি (৯৫ ব্যাচ) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর করে বিসিএস ক্যাডার হিসেবে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com