শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন

ফেইসবুকে আপত্তিকর মন্তব্য করায় ইমাম গ্রেফতার।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৪৬৪ বার পঠিত

বা‌নিয়াচং প্র‌তি‌নি‌ধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিশিষ্ট নাগরিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সিকান্দর হোসেন আকবরী (২৬)নামে এক ইমামকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমাম সিকান্দর হোসেন আকবরী ১৪ নং মুরাদপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের সমর আলী ফকির এর ছেলে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইমাম সিকান্দর হোসেন আকবরী তার ফেইসবুক ওয়ালে সদ্য প্রয়াত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ নাসিম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও আওয়ামীলীগ নিয়ে অশালীন ভাষায় ফেইসবুকে স্ট্যাটাস দেন। বিষয়টি নিয়ে অনেকের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই মধ্যে এ বিষয়টি মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শরীফ উদ্দিন তালুকদার এর দৃষ্টিগোচর হলে তিনি নিজ উদ্যোগে সিকান্দর হোসেন আকবরীকে আসামী করে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ হোসেনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামীর অন্য কোন দূর্বিসন্ধি আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। উল্লেখ্য, সিকান্দর হোসেন আকবরী বি.বাড়ীয়ার সরাইল এর করাতকান্দি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গ্রেফতার এর পূর্বে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com