রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব

সিলেটের সাবেক মেয়র কামরান মারা গেছেন: লাশ আনা হবে সিলেটে

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৪১৪ বার পঠিত

প্রথমসেবা ডেস্কঃ সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান আর নেই। সোমবার ভোরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। হাসপাতালের নিয়মকানুন সম্পন্ন করে কামরানের মরদেহ নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন তাঁর ছেলে ডা. আরমান আহমদ শিপলু ও ভাই এনাম আহমদ। বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
তিনি জানান, আরমান আহমদ শিপলুর সাথে তার কথা হয়েছে। হাসপাতালের নিয়মকানুন সম্পন্ন করে তারা মরদেহ নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সকাল ৯টার দিকে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ একটি বৈঠকে বসবেন। সেখানে তাঁর পরিবারের সাথে আলোচনা করে জানাজা ও দাফন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com