শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

প্রেমিকের বিষপানের খবর শুনে প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নিউজ এডিটর- নুর উদ্দিন সুমন
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩৮২ বার পঠিত

সেবা ডেস্ক : মাধবপুরে প্রেমিকের বিষপানের খবর পেয়ে প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মুমূর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রেমিককে।

রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নায়ায়নপুর গ্রাম থেকে কুলসুমা বেগম (১৭) নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে পুলিশ।

নারায়নপুর গ্রামের আনছর আলীর মেয়ে কুলসুমা। আনছর আলী জানান তার মেয়ে নয়াপাড়ার একটি পোশাক কারখানার শ্রমিক।

কারখানার শ্রমিক হৃদয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কুলসুমার। এক পর্যায়ে প্রেমের গভীরতা বাড়তে থাকে। হৃদয় কুলসুমাকে বিয়ে করতে ব্যাকুল হয়ে উঠে। এর মধ্যে প্রেমিকা কুলসুম জানতে পারে হৃদয় আগে একটি বিয়ে করেছে। বিয়ের বিষয় টি জানার পর কুলসুমা প্রেমিক হৃদয়ের প্রতি অভিমান করে এড়িয়ে চলতে থাকে।

এতে অভিমান করে মনের দুঃখে শনিবার সকালে হৃদয় বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। তাকে আশংকাজনক অবস্থায় স্বজনরা হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। হৃদয়ের বাড়ি নয়াপাড়া রেলস্টেশন এলাকায়।

এমন খবর প্রেমিকা কুলসুমার কাছে পৌঁছলে রোবরার দুপুরে নিজ বাড়ির ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মাধবপুর থানার এসআই মাহবুব রহমান জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ।

মাধবপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম দস্তগীর আহমেদ সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com