রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব

সাটিয়াজুরীতে ভাঙ্গা সাঁকো পরিদর্শন ও নিহত দুলাল পালের পরিবারকে অনুদান দিল উপজেলা প্রশাসন।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩৯৯ বার পঠিত

কাজী মাহমুদুল হক সুজন।।চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজির খিল ও খনকারী গাঁওয়ের মধ্যে করাঙ্গী নদীর সাঁকো দিয়ে খনকারিগাও গ্রামের দুলাল পাল (৪০) হাসপাতালে নিহত হবার পর বাড়ীতে লাশ নিয়ে পারাপারের সময় লাশসহ বহনকারীরা সাঁকো ভেঙ্গে নদীতে পড়ে যায়। সেই সাঁকোটি সরজমিনে দেখতে আসেন চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।

এসময় তিনি ব্রীজ না হওয়া পর্যন্ত দুদিনের মধ্যে একটি নৌকার ব্যবস্থার আশ্বাস দেন। পরে তিনি ১ কিলোমিটার হেটে কলা গাছের বেড়ায় ছড়ে নিহত দুলাল পালের (৪০) বাড়ীতে গিয়ে তাৎক্ষনিক বরাদ্ধ থেকে নগদ ১০ হাজার টাকা ও ঘর নির্মানের জন্য ঢেউটিন প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিনার (ভুমি) মিলটন পাল,পিআইও প্লাবন পাল,ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ মাষ্টার,সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন,আওয়ামীলীগ সভাপতি ডাঃ হাবিবুর রহমান,ইউপি সদস্য মোঃ সেলিম মিয়া,যুবলীগ নেতা মতিউর রহমান সোহেল সাংবাদিক আবেদ আলী প্রমুখ।

পরে তিনি নির্মাণাধীন কাজিরখিল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। উল্লেখ্য,গত বৃহষ্পতিবার বিকালে খনকারিগাও গ্রামের দুলাল পাল (৪০) হাসপাতালে নিহত হবার পর বাড়ীতে লাশ নিয়ে পারাপারের সময় লাশসহ বহনকারীরা সাঁকো ভেঙ্গে নদীতে পড়ে যায়।এ নিয়ে ফেইজবুকসহ,জাতীয়, স্থানীয়য় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তোলপাড় সৃষ্টি হলে প্রশাসন তড়িৎ পদক্ষেপ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com