বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

পুলিশ সপ্তাহে পালং মডেল থানায় বিশেষ সেবা চালু

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯
  • ৫৪৩ বার পঠিত

সেবা ডেস্ক ঃ জাতীয় পুলিশ সপ্তাহ-২০১৯ এর প্রথম দিনে পালং মডেল থানায় বিশেষ সেবা পদ্ধতি চালু করা হয়েছে। এ থানা থেকে কোন প্রকার আর্থিক লেনদেন ছাড়াই সাধারণ মানুষ এখন পুলিশি সেবা পাবে। পুলিশ জনগনের বন্ধু সেটা পুস্তকবদ্ধ না হয়ে আজ থেকে পালং মডেল থানায় কার্যক্রমে পরিনত হতে যাচ্ছে। আজ (রোববার) যে সকল মানুষ সেবা পেতে পালং মডেল থানায় এসেছে তাদের চাহিদামতো সেবা প্রদান পরবর্তী ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়েছে। পুলিশের এ আচরনে সেবা প্রত্যাশীরাও স্বস্তির নিশ্বাস ফেলেছে।পাসপোর্ট হারিয়ে সাধারণ ডাইরী করতে আসা শরীয়তপুর সদর উপজেলার সিঙ্গারিয়া গ্রামের মো. মাসুম বিল্লাহ বলেন, পাসপোর্ট হারিয়ে পালং মডেল থানায় সাধারণ ডাইরী করতে আসি। কর্মরত ডিউটি অফিসারকে বিষয়টি বলার সাথেই প্রয়োজনীয় তথ্য জিজ্ঞেস করে তিনি সাধারণ ডাইরী লিখে আমার স্বাক্ষর নেন। আমি কোন প্রকার আর্থিক লেনদেন বা হয়রানীর শিকার হইনি। পুলিশ যে জনগণের বন্ধু তা আজ থানায় এসে বুঝতে পারছি। পুলিশ আজকের মতো যদি সারাবছর জনগনকে এভাবে সেবা প্রদান করে তাহলে বিগত দিনের বদনাম ঘুচাবে। পুলিশের আজকের আচরণে আমি খুশি।পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সাধারণ ডাইরী ও মামলা করতে বা পুলিশের সেবা পেতে টাকা-পয়সা লাগে মানুষের মাঝে এমন একটা ভ্রান্ত ধারণা আছে। পুলিশ সপ্তাহ-২০১৯ এর প্রথম দিনে মানুষের এ ধারণা ভেঙ্গে দিয়ে পুলিশের প্রতি ভরসা রাখা যায় এমন প্রচলন চালু করতে চাই। অনলাইনে পুলিশ ক্লিয়ারেঞ্জ ও জিডি করার সেবা চালু হয়েছে। হয়রানীমুক্ত পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন এখন আমরা করি। পুলিশ সপ্তাহের প্রথম দিনেই মানুষের মাঝে জানান দিতে চাই,‘পুলিশ ভালো জনগনের বন্ধু, পুলিশি সেবা পেতে আর টাকা-পয়সা লাগে না’।এ সময় উপস্থিত ছিলেন পালং মডেল থানার ওসি তদন্ত মো. হুমায়ুন কবির, ওসি (কমিউনিটি পুলিশিং ও অপারেসন্স) মো. আসরাফুল ইসলাম, ডিউটি অফিসার এসআই নজরুল ইসলাম, এস আই সুজন প্রমূখ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com