শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন

বর্তমান সরকার আলেমদের সম্মান শ্রদ্ধা করে ॥ – আলহাজ্ব আব্দুল মজিদ খান এম‌পি

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩৭১ বার পঠিত

দি‌লোয়ার হোসাইন : বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার আলেমদের সম্মান করে। বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন। শুধু তাই নয়, তাবলিগ জামাতের মার্কাজের মসজিদের জায়গা ও বিশ্ব ইজতেমার বিশাল মাঠ ইসলাম প্রচারের স্বার্থে বরাদ্ধ দিয়েছিলেন বঙ্গবন্ধু। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহামারি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সারা দেশের ইমাম- মুয়াজ্জিনদের উপহার হিসেবে নগদ ৫ হাজার টাকা করে দিয়েছেন।
আওয়ামীলীগ সরকার জনস্বার্থে বরাদ্ধ দিতে অতীতেও এগিয়ে ছিলেন, বর্তমানেও এ ধারাবাহিকতা অব্যাহত আছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় প্রধান মন্ত্রীর দেওয়া উপহার চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন। ইউএনও মো. মামুন খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ১৩ নং ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, বানিয়াচং উপজেলা দুদকের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কাজী মুফতি আতাউর রহমান, সর্দার আনোয়ার হোসেন, ইফা’র ফিল্ড সুপার ভাইজার তৌহিদ মিয়া, সর্দার হাজী আবু জাফর মিয়া, এমসিটি মো. আশিকুর ইসলাম প্রমুখ। উল্লেখ্য, উপজেলার ১৫টি ইউনিয়নের ৪৪৬টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে মোট ২২লক্ষ ৩০হাজার টাকা বিতরণ করা হবে। মঙ্গলবার (৯জুন) ধাপে উপজেলা সদরের ৪টি ইউনিয়নের মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধান মন্ত্রীর দেওয়া উপহার চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com