রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব

চুনারুঘাটে দুর্বৃত্তের হামলায় বৃদ্ধ খুন

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৫৫৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গনেশপুর চৌধুরী বাজার থেকে দ্বিমাগুরুন্ডা বাড়িতে ফেরার পথে ধারালো অস্ত্রের আঘাতে দুর্বৃত্তদের এলোপাতারি কুপে আ: গোফার(৭৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত গোফার উপজেলার দ্বিমাগুরুন্ডা গ্রামের মৃত আ: রহিমের পুত্র। মঙ্গলবার রাত ৯ টায় ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ওই বৃদ্ধ বাড়িতে যাওয়ার পথিমধ্যে মোটর সাইকেল আরোহী একদল দুর্বৃত্ত ঘটনাস্থলে আসামাত্রই তাকে এলোপাতাড়ি অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে রাস্তার পাশে ফেলে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত পরিবারের দাবী মৃত গোফ্ফার মিয়া আহতবস্থায় হামলাকারীদের চিনতে পেরেছেন এবং তাদের তথ্য দিয়ে গেছেন। এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক ঘটনার স্থল পরিদর্শন করে বলেন, তদন্ত চলছে অপরাধী যেই হোক তাকে আমরা দ্রুত সময়ে মধ্যে গ্রেপ্তার করে জনসম্মুখে প্রকাশ করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com