শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই!

গণপরিবহনে ভ্রমণে মেনে চলুন ১০টি স্বাস্থ্যবিধি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৫১০ বার পঠিত

প্রথমসেবা ডেস্কঃ সরকারি ছুটি শেষ হওয়ার পর খুলেছে বিভিন্ন অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান। কাজেই করোনার সংক্রমণ এড়াতে গণপরিবহনে ভ্রমণে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
যেহেতু এখনো এই ভাইরাসের কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি; তাই এখন সচেতন হওয়া ও স্বাস্থ্যবিধি মানা সবচেয়ে জরুরি।
আসুন জেনে নিই সংক্রমণ এড়াতে কী করবেন?
১. গণপরিবহনে যাতায়াত করলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। তিন স্তরের কাপড়ের সুতি মাস্ক সবচেয়ে ভালো। হাতে রাখুন হ্যান্ড স্যানিটাইজার বা সাবান। মাথায় পরুন টুপি বা ওড়না।
২. গাড়িতে ওঠার আগে লাইনে দাঁড়ালে সামাজিক দূরত্ব মেনে চলুন।
৩. লোকে ঠাসা বাস এড়িয়ে চলুন।
৪. গণপরিবহনে যাতায়াত করলে বাড়তি সতর্কতার জন্য ফেস শিল্ড ব্যবহার করুন।
৫. নিজের বাড়ি থেকে কর্মস্থলের দূরত্ব অল্প হলে হাঁটুন। এড়িয়ে চলুন গণপরিবহন।
৬. বাড়ি থেকে কর্মস্থলে যেতে ব্যক্তিগত গাড়ি, বাইক বা সাইকেল ব্যবহার করুন।
৭. এ সময় মুখে, চোখে ও নাকে হাত দেবেন না। খুব প্রয়োজন হলে, হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে বা স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে তারপর হাত দেবেন।
৮. বাইরের পানি কিংবা খাবার খাবেন না।
৯. এড়িয়ে চলুন মোবাইল ফোন ব্যবহার। গন্তব্যস্থলে পৌঁছে ফোন স্যানিটাইজ করে তারপর ব্যবহার করুন।
১০. কর্মস্থল থেকে বাড়ি ফিরে গোসল করুন, পরিধান করা জামাকাপড়, মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড সাবান পানি দিয়ে ধুয়ে নিন।
তথ্যসূত্র: বোল্ডস্কাই

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com