মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

প্রধানমন্ত্রীর কাছে আর্থিক প্রণোদনা চেয়ে হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের স্মারকলিপি

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩৭৫ বার পঠিত

এফ এম খন্দকার মায়া ।। হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের জেলার প্রায় ৮ শতাধিক কেজি স্কুল শিক্ষক জীবিকার চাকা সচল রাখতে সরকারী সহায়তা চেয়েছেন। হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরাম এর পক্ষ হতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে দেয়া এক স্মারকলিপিতে তারা এ সহায়তা চান। স্মারকলিপিতে বলা হয় জেলার ৪৪ টি কেজি স্কুল প্রায় ২০ বছর যাবত শিক্ষার উন্নয়নে অগ্রনী ভূমিকা রেখে আসছেন। প্রায় ৮ শত শিক্ষকের মাথপিছু মাসিক বেতন পাচ হাজার টাকার নীচে। তারা কেউ কেউ প্রাইভেট শিক্ষা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু করোনা সংকটের কারণে গত মার্চ মাস হয়ে তাদের উপার্জন বন্ধ। তাই তারা মানবেতর জীবন যাপন করছেন। স্মারকলিপিতে আরো বলা হয়, শিক্ষক শিক্ষিকাদের জীবনজীবিকা সচল রাখার জন্য বর্তমানে সরকারী সহায়তা ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। এ ব্যাপারে তার প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।
স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসার মোহাম্মদ আব্দুজ জাহের, হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের সভাপতি এখলাছুর রহমান ও সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক মো: আব্দুছ ছাত্তার, সদস্য মো: আফজাল আহমেদ সামি প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com